জনগনের নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষগুলোর কথা।
সুখ-দু:খ আনন্দ-ব্যাথা। বীরত্ব আর সংগ্রামে গাঁথা।
মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহবান আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
রাখাইনে সেনাবাহিনীর অভিযানের জেরে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এর মাঝেই সোমবার আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইনে ‘পরিকল্পিত জাতিগত নিধন’ অভিযান চালিয়ে চার লাখের বেশি রোহিঙ্গাকে দেশ ছাড়া করার অভিযোগ রয়েছে।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে আলোচনার আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ আহ্বান জানাল।
রেফুজি হিসেবে বড় হওয়াতে একটা কষ্ট আছে । নিজের কাছে নিজেকে খুব ছোট লাগে , আর সবার থেকে নিজেকে একটু গুটিয়ে রাখতে ইচ্ছে করে । যে ছেলেটার কথা বলবো , তার বেঁড়ে ওঠার বয়েসটা রেফুজি হয়ে । জন্ম এমন সময়ে যখন তার জন্মভূমি স্বাধীনতার জন্য , মুক্তির জন্য , আত্মসম্মান রক্ষার জন্য লড়ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর সাথে । সে অসম যুদ্ধ চলাকালীন এক বর্ষায় এক পুত্রশিশু জন্ম নেয় , এক অবরুদ্ধ পরিবেশে । গ্রেনেড আর মেশিনগানের ঝনঝনানির মধ্যে জন্মের ঠিক ১৪২তম দিনে শিশুটি নিঃশ্বাস নেয় একটি স্বাধীন দেশে , বাংলাদেশে । শিশুটির নাম জয় , তার নানার দেয়া নাম । ’ ৭৫ এর ১৫ই আগস্টে জয় তার পরিবার ও তার খালা , শেখ রেহানার সাথে ব্রাসেলস থেকে প্যারিস যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন , বয়স তখন তার মাত্র ৪ বছর । এ সময় তার বুঝতে পারবার কথা না , তাদের জীবনটা কয়েক মিনিটে কিভাবে বদলে গেলো । শিশুটি তার উদ্বিগ্ন বাবাকে দেখলো , মাকে কাঁদতে দেখলো , কিন্তু বুঝলো না , কী এক অন্ধকারের পথে এক প্রক...
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি সেক্স টেপের জের ধরে একজন জেলা প্রশাসককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ওই জেলা প্রশাসকের খাস কামরায় গোপন ক্যামেরায় একজন নারী ও পুরুষের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খাস কামরা কী? কর্মকর্তাদের দপ্তরের কক্ষের সঙ্গে লাগোয়া বিশ্রাম কক্ষকে খাস কামরা বলা হয়ে থাকে, যেখানে তিনি কাজের ফাঁকে বিশ্রাম নিয়ে থাকেন। সাধারণত অফিসের প্রধান ব্যক্তিরাই এ ধরণের কক্ষের সুবিধা পেয়ে থাকেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান জানান, এ ব্যাপারে সরকারি কোন বিধান নেই বা সরকারিভাবে কিছু বলা নেই। তবে ব্রিটিশ শাসনামল থেকেই এই প্রথা চলে আসছে। ''অনেক সময় মূল অফিসে অনেক মানুষের সামনে অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায় না। যেমন বিচারক অনেক সময় তার খাস কামরায় আইনজীবীদের ডেকে নিয়ে আলোচনা করেন। ফলে গোপনীয়তা রক্ষার জন্যেও এ ধরণের ব্যবস্থার দরকার হয়।'' মূল কক্ষের সঙ্গে খাস কামরা খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসন, পরিষেবা, হাসপাতাল, পানি বা বিদ্যুৎ উন্নয়ন, থানাসহ সরকারি অনেক...
Comments
Post a Comment
ধন্যবাদ প্রিয় মুখ। আপনার মুল্যবান মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা।।